বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পিভিসি পণ্য উৎপাদনকারী মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ অংশীদারত্বের মাধ্যমে দ্রুতবর্ধনশীল প্রতিষ্ঠানটির কর্মচারীদের বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা প্রদান করবে বাংলালিংক। সেবার মধ্যে রয়েছে করপোরেট সংযোগ, ডাটা সংযোগ, ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি ইন্টারনেট, এমকানেক্স, এসএমএস ব্রডকাস্ট, ফিল্ড ফোর্স লোকেটার ইত্যাদি।  

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফাইন্যান্সিয়াল অফিসার অঞ্জন কান্তি দেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব এমার্জিং সেগমেন্ট সৈয়দ সালাউদ্দিন ইসরার, বাংলালিংকের হেড অব এন্টারপ্রাইজ অপারেশন্স মো. আহসুন হাবিব এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর একেএম মাইনুল হোসাইন। রুবাইয়াত এ. তানজিন বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমরা এই অংশীদারত্বের মাধ্যমে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারীদের উদ্ভাবনী ডিজিটাল সেবা দিতে পেরে আনন্দিত।’

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফাইন্যান্সিয়াল অফিসার অঞ্জন কান্তি দেব বলেন, ‘এ চুক্তির মাধ্যমে বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি নেটওয়ার্ক এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিয়ে বাংলালিংক কোটি কোটি গ্রাহকের পছন্দের টেলিকম অপারেটরে পরিণত হয়েছে। এ অংশীদারত্ব আমাদেরকে তাদের উন্নত সুবিধাগুলো ব্যবহার করার সুযোগ দেবে।’