ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকতে পারবে না এবং অনলাইন থেকে ছুরি কিনতে বয়স প্রমাণ দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সম্প্রতি দেশটিতে ১৪ বছর বয়সী এক ছাত্রের হাতে শিক্ষক নিহত হওয়ার ঘটনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। মাখোঁ গত সপ্তাহে এক্সে বলেন, ‘আমি ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছি। এছাড়া দেশে ছুরি বিক্রয়কারী ওয়েবসাইটগুলোয় দ্রুতই বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। নিয়ম না মানলে বড় ধরনের অর্থ জরিমানাও হতে পারে।’ খবর দ্য ন্যাশনাল