সম্প্রতি স্টিম ক্লায়েন্টের নতুন বেটা আপডেট চালু করেছে ভালভ। এখন থেকে স্টিম রিমোট প্লে সার্ভিসে ফোরকে রেজল্যুশন সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে গেমাররা বিভিন্ন টাইটেল অনুযায়ী হাই-রেজল্যুশনের সেটিং নির্ধারণ করে গেম খেলতে পারবে। রিমোটলি গেম খেলার সময়ও ফোরকে ছিল। কিন্তু তখন সেটিংসে বিভিন্ন পরিবর্তন আনতে হতো।কিন্তু এর পরও সেভাবে খেলা যেত না। এ সুবিধা চালুর ফলে গেমাররা উন্নত বা ভালো কনফিগারেশনের কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করতে পারবে। এনগ্যাজেট
স্টিম রিমোট প্লেতে ফোরকে সাপোর্ট চালু
সম্প্রতি স্টিম ক্লায়েন্টের নতুন বেটা আপডেট চালু করেছে ভালভ। এখন থেকে স্টিম রিমোট প্লে সার্ভিসে ফোরকে রেজল্যুশন সুবিধা চালু করা হয়েছে।










