ভারতের রাষ্ট্র মালিকানাধীন টেলিকম অপারেটর ভারত সঞ্চার লিমিটেড (বিএসএনএল) সাইবার হামলার শিকার হয়েছে। এক হামলাকারী গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়ার এবং ডার্ক ওয়েবে সেগুলো বিক্রির হুমকি দিয়েছে। পেরেল ছদ্মনাম ব্যবহার করে হ্যাকারটি ডার্ক ওয়েবের একটি ফোরামে নমুনা তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে বিএসএনএলের ফাইবার ও ল্যান্ডলাইন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে ই-মেইল, বিলিং, যোগাযোগের নাম্বারও রয়েছে। ইটি টেলিকম