স্টার্টআপ কোম্পানি অ্যাম্পেয়ার কম্পিউটিং নির্মিত প্রসেসর চিপের জন্য অগ্রিম ১০ কোটি ৪১ লাখ ডলার দেবে ওরাকল করপোরেশন। সম্প্রতি কোম্পানিটির প্রক্সি স্টেটমেন্ট নথি সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া কোম্পানিটি ২০২৩ অর্থবছরে অ্যাম্পেয়ারে ৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলে জানা গেছে। অ্যাম্পেয়ার মূলত আর্মের প্রযুক্তি সহায়তায় কাস্টম সার্ভার চিপ তৈরি করে। এটি এক্স৮৬ আর্কিটেকচারে তৈরি ইন্টেল ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) সঙ্গে প্রতিযোগিতা করে। রয়টার্স