যুক্তরাষ্ট্রে ২৪ এপ্রিল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত গেমিং কনসোল নিনতেন্দো সুইচ ২-এর রিটেইল প্রি-অর্ডার। দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৯ ডলার ৯৯ সেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ‘পারস্পরিক শুল্ক’ নীতির প্রভাবে প্রি-অর্ডার ৯ এপ্রিল থেকে পিছিয়ে দেয়া হয়। আগামী ৫ জুন আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে কনসোলটি। গেম ও মূল কনসোলের দাম অপরিবর্তিত থাকলেও কিছু অ্যাকসেসরিজের জন্য বাড়তি খরচ করতে হবে গেমারদের। ইলেকট্রনিক পণ্যের রিটেইল চেইন বেস্ট বাই জানিয়েছে, লঞ্চ ডে-তে প্রথমবারের মতো দেশজুড়ে মধ্যরাতে দোকান খোলা থাকবে, যাতে ক্রেতারা সঙ্গে সঙ্গেই কাঙ্ক্ষিত সুইচ ২ হাতে পেতে পারেন। খবর সিএনবিসি