অ্যান্ড্রয়েডে গুগল মেসেজেস ব্যবহারকারীরা এখন থেকে আইফোনে পাঠানো বার্তাও এডিট করতে পারবে। গত মাসে আইওএস ১৮-এর বেটা সংস্করণে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) চালুর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে উচ্চমানের মিডিয়া শেয়ারিংসহ বেশকিছু সুবিধা এনেছে অ্যাপল। তবে এতদিন দুই প্লাটফর্মের মধ্যে পাঠানো বার্তাগুলো এডিটের সুযোগ ছিল না। অ্যান্ড্রয়েড অথরিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল এবার সে সুবিধা চালু করছে। ফিচারটি ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট দুটোতেই কাজ করবে। তবে বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সম্পাদনার সুযোগ মিলবে। খবর ও ছবি দি ইন্ডিয়ান এক্সপ্রেস
এডিট করা যাবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে পাঠানো বার্তাও
অ্যান্ড্রয়েডে গুগল মেসেজেস ব্যবহারকারীরা এখন থেকে আইফোনে পাঠানো বার্তাও এডিট করতে পারবে।










