আইবিএম গতকাল ব্যবসা খাতে ব্যবহারের জন্য তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল গ্রানাইট ৩.০ উন্মোচন করেছে। মডেলগুলো ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ এগুলো ব্যবহার বা পরিমার্জনের জন্য আইবিএমকে কোনো অর্থ দিতে হবে না। অন্যদিকে ওয়াটসনএক্স নামে একটি পেইড টুলও উন্মোচন করেছে আইবিএম, যা কাস্টমাইজেশনের মাধ্যমে মডেলগুলোকে ডাটা সেন্টারে চালানোর সুবিধা দেয়। কিছু গ্রানাইট মডেল গতকাল থেকে ওয়াটসনএক্স প্লাটফর্মে ও এনভিডিয়ার সফটওয়্যার টুলসেও পাওয়া যাচ্ছে। খবর ও ছবি ইকোনমিক টাইমস
নতুন এআই মডেল উন্মোচন করেছে আইবিএম
আইবিএম গতকাল ব্যবসা খাতে ব্যবহারের জন্য তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল গ্রানাইট ৩.০ উন্মোচন করেছে।










