নতুন ইন-অ্যাপ ভিডিও ও মিউজিক প্লেয়ার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। এছাড়া হাইড পোস্ট নামে নতুন একটি ফিচারও চালু করা হয়েছে। বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, হালনাগাদ অ্যাপে ইউটিউব, সাউন্ডক্লাউড, স্পটিফাই, টুইচসহ বিভিন্ন প্লাটফর্মের লিংক প্লে করা যাবে। মিউজিক বা ভিডিও প্লে করার জন্য ব্যবহারকারীর হাতে নিয়ন্ত্রণ থাকবে, ফলে অটোপ্লে হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া হাইডপোস্ট ফিচারের মাধ্যমে ফিড থেকে অপ্রয়োজনীয় কনটেন্ট সরিয়ে নেয়া যাবে। টেকটাইমস
নতুন ইন-অ্যাপ ভিডিও ও মিউজিক প্লেয়ার চালু ব্লুস্কাইয়ের
নতুন ইন-অ্যাপ ভিডিও ও মিউজিক প্লেয়ার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই।










