চলতি বছরের শেষ তথা চতুর্থ প্রান্তিকে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে বিক্রির দিক থেকে সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ইনফিনিক্স।
আইডিসির ত্রৈমাসিক ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিক্স, স্মার্টফোন ইউনিটের সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
আইডিসির
এ প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪২ লাখ ইউনিট
স্মার্টফোন পৌঁছে দিয়েছে ইনফিনিক্স, যা গত বছরের
একই সময়ের তুলনায় প্রায় ৭৪ দশমিক ৮
শতাংশ বেশি। বিশ্বজুড়ে এ চমকপ্রদ প্রবৃদ্ধির
পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনফিনিক্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্য। ২০২৩
সালে বিভিন্ন সিরিজের বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে ব্র্যান্ডটি। এর মধ্যে উল্লেখযোগ্য
হলো নোট ১২ প্রো, হট
৩০, নোট ৩০ প্রো, স্মার্ট
৮, ইনফিনিক্স জিটি ১০ প্রো, জিরো
৩০।










