অডিও স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে বর্তমানে স্পটিফাই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ফ্রি ও প্রিমিয়াম দুইভাবে এ প্লাটফর্মের পরিষেবা গ্রহণ করা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম মাসিক সাবস্ক্রিপশন ফি আরো ১ ডলার করে বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে স্পটিফাই। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বিশ্বের বাকি দেশগুলোয়ও ফি বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। রয়টার্স