বাংলালিংকের ওয়ান-স্টপ ডিজিটাল সলিউশন
প্লাটফর্ম মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে ডেঙ্গুর উপসর্গ রয়েছে এমন রোগীদের বিনামূল্যে
জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সারা দেশে গ্রাহকদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সহয়তা
প্রদানের প্রচেষ্টাকে আরও দৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে বলে জানায় কোম্পানিটি।
মাইবিএল সুপার অ্যাপের বিএল কেয়ার
সেগমেন্টে আগামীকাল বুধবার (২৩ আগস্ট) থেকে গ্রাহকরা ডেঙ্গু সংক্রান্ত সমস্যা সমাধানের
জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ পাবেন। বিশেষ এ সেবার অ্যাপয়েন্টমেন্ট
১০ মিনিটের মধ্যে পাওয়া যাবে।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি
অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, দেশের জনসাধারণকে প্রয়োজনের সময় সহায়তা
করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন
জনগোষ্ঠীর নাগরিকদেরকে সহায়তার ক্ষেত্রে অবদান রাখতে চাই। দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য
হারে বেড়েছে। প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্তকরণ ও দক্ষ ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টাকে
এগিয়ে নিতে আমরা সচেষ্ট। - সংবাদ বিজ্ঞপ্তি










