যেকোনো বিষয়ে ভাষান্তর থেকে শুরু করে উচ্চারণ জানার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার হয়। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে প্লাটফর্মটিতে আরো ১১০টি নতুন ভাষা যুক্ত করেছে গুগল। এর মধ্যে ক্যান্টোনিজ, পাঞ্জাবি (শাহমুখী) উল্লেখযোগ্য। গুগলের তথ্যানুযায়ী, মোট ভাষার এক-তৃতীয়াংশ এসেছে আফ্রিকা থেকে। এসব ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ৬১ কোটি ৪০ লাখের বেশি। প্রযুক্তি জায়ান্টটির মতে, এএলএম ও পিএএলএম টুর কারণে নতুন ভাষাগুলো সহজে যুক্ত করা সম্ভব হয়েছে। এনগ্যাজেট