গত সেপ্টেম্বরে সেলফোনের জন্য অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালুর ঘোষণা দেয় ট্রুকলার। সে সময় চালুর পর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে এটি চালু করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে ভারতে এটি চালু হলো। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কলস্ক্রিনিং সলিউশন, যা ক্লাউড ও মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে ফোন কলের উত্তর দিয়ে থাকে। এছাড়া কলার কি বলছে তার লাইভ ট্রান্সক্রিপশন করে দেয়। ফলে আসল না ভুয়া কল তা যাচাই সহজ হয়ে যায়। গিজচায়না
ভারতে ট্রুকলারের অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালু
গত সেপ্টেম্বরে সেলফোনের জন্য অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালুর ঘোষণা দেয় ট্রুকলার।










