আগামী ১৩ আগস্ট বিশেষ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে গুগল। এ অনুষ্ঠানে বেশ কয়েকটি পণ্য উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। এআইনির্ভর বিভিন্ন ফিচার, পিক্সেল ডিভাইস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য বেশকিছু আপডেটও প্রকাশ করা হবে বলে ভার্জ সূত্রে জানা গেছে। গুগলের মাউন্টেন ভিউ সদর দপ্তরে এ ইভেন্ট আয়োজন করা হবে। তবে এ বিষয়ে অ্যালফাবেটের কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি মাসের শুরুতেই অ্যাপলের ডিভাইসে এআইনির্ভর ফিচার চালুর ঘোষণা দেয়া হয়েছে। রয়টার্স
আগস্টে একাধিক পণ্য উন্মোচন করবে গুগল
আগামী ১৩ আগস্ট বিশেষ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে গুগল। এ অনুষ্ঠানে বেশ কয়েকটি পণ্য উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।










