ফটো ক্যারোসেলের সঙ্গে গান যুক্ত করার সুবিধা চালু করেছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। ফিচারটি ব্যবহারকারীর স্লাইডশোতে লাইসেন্সকৃত গানকে সাউন্ডট্র্যাক হিসেবে যুক্ত করার সুবিধা দেবে। এছাড়া এক ঘোষণায় প্লাটফর্মটি জানায়, ব্যবহারকারীরা চাইলে তিনজন কো-অথরকে নিয়ে কোলাব তৈরি করতে পারবে। গত বছর টিকটকের ফটো মোডে এমনই আরেকটি ফিচার চালু করা হয়েছে। বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কোনো মেমোরি শেয়ার করার সময় আলাদাভাবে এখন থেকে গান যুক্ত করা যাবে বলে এক ব্লগপোস্টে জানিয়েছে ইনস্টাগ্রাম। এনগ্যাজেট
ফটো ক্যারোসেলে গান যুক্তের সুবিধা দেবে ইনস্টাগ্রাম
ফটো ক্যারোসেলের সঙ্গে গান যুক্ত করার সুবিধা চালু করেছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম।










