টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের আশা জাগাল ইংল্যান্ডের মেয়েরা। মঙ্গলবার মধ্যরাতে প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ইতালিকে হারিয়েছে ইংল্যান্ড। এটা যেন তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টিনএজ স্ট্রাইকার মিচেল আগিয়েমাং বেঞ্চ থেকে উঠে এসে ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠলেন। স্বাভাবিক সময়ের ৯৬ মিনিটে তারই গোলে সমতায় ফিরে টিকে থাকে ইংল্যান্ড। এরপর অতিরিক্ত সময়ে ১১৯ মিনিটে চোলে কেলির গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে ম্যাচের ৩৩ মিনিটে বারবারা বোনানসির গোলে লিড নিয়েছিল ইতালির। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়ায় যোগ করা সময়ে। তখন হয়তো আজ্জুরিরা জয় উদযাপনেরই প্রস্তুতি নিচ্ছিল। তখনই আকস্মিক গোল করে বসেন আগিয়েমাং।

AP25203796166023

আজ বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা খেলবে জার্মানির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

২০২২ সালে ওয়েম্বলি ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ইংল্যান্ডের মেয়েরা।