চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১১৭ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। অর্থ্যাৎ, ১১৮ রান করলেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ। এ ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ৩৮ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।
এর আগে টিম টেক্টরকে নিয়ে দারুণ সূচনা করেছিলেন পল স্টার্লিং। টেক্টর আউট হওয়ার পরও বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন স্টার্লিং। যদিও এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেন স্বাগতিক বোলাররা। টিম টেক্টরকে বোল্ড করে ডেডলক ভাঙেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানরা উইকেট শিকারের উৎসবে মেতে ওঠেন। রিশাদ ও মুস্তাফিজুর তিনটি করে এবং শরিফুল দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মেহেদী ও মো. সাইফউদ্দিন।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন স্টার্লিং। ২৭ বলের মোকাবেলায় এ রান করেন তিনি। এছাড়া জর্জ ডকরেল ১৯ ও টিম টেক্টর ১৭ রান করেন।










