আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে বাংলাদেশ। জয়ের সুবাস নিয়েই দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের।
শনিবার (৩০ নভেম্বর) সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়ে সকাল ১০টায়।
আয়ারল্যান্ড একাদশ:
সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার ( অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।
বাংলাদেশ একাদশ:
ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।










