ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দুইদিনেই দারুণ জমেছে লড়াই। ভারতকে ২২৪ রানে অলআউট করে দেয়া ইংলিশরা ২৪৭ রানে গুটিয়ে গেছে। আজ শুক্রবার দ্বিতীয় দিন এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫২ রান। অতিথিদের লিড ছিল ২৯ রানের।
৬ উইকেটে ২০৪ রান নিয়ে আজ সকালে ব্যাটিং করতে নামা ভারতীয় দল পরের ৩৪ বলে বাকি ৪ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। গাস অ্যাটকিনস আগুণ ঝরানো বোলিং করেন। তিনি ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া জস টাং ৫৭ রানে নেন ৩ উইকেট।
এরপর ভারতীয় পেস আগুণে পুরেছে ইংলিশরাও। জ্যাক ক্রলে ও বেন ডাকেট ওপেনিং জুটিতে ৯২ রান এনে দেয়ার পর একটি পর্যায়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৫ রান। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ ও মোহাম্মদ সিরাজের তোপের মুখে ৫১.২ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায় তারা। প্রসিদ্ধ কৃষ্ণ ৬২ রানে ও সিরাজ ৮৬ রানে ৪টি করে উইকেট নেন।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ ড্র করতে চাইলে এ টেস্টে জিততেই হবে ভারতকে।










