৪২০ রানের লিড নিয়ে পানি পানের বিরতিতে যখন বাংলাদেশ যায়, তখন স্বাগতিকরা আর কতক্ষণ ব্যাট করবে এবং কত রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করবে, সেটাই ছিল প্রশ্ন। দ্বিতীয় ইনিংসে এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২৩ রান।
অন্যদিকে, মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতে আয়ারল্যান্ড শাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্তর উইকেট দুটি স্বল্প বিরতিতে তুলে নিয়ে ম্যাচের গতিপথ বদলানোর চেষ্টা করেছিল আয়ারল্যান্ড। কিন্তু মুশফিকুর রহিমের ক্যাচ ফেলে দিয়ে ম্যাচের ধারা নিজেদের অনুকূলে নিতে পারেনি আইরিশরা। মুমিনুল হক ৫৩ এবং মুশফিকুর রহিম ব্যাট করছেন ২২ রান নিয়ে।
মিরপুর টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সুযোগ পেয়েও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা। ২১১ রানের লিড পায় বাংলাদেশ।
এরপর দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের দাপটে দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। দুজন ১৮৭ বলে ১১৯ রান তুলে বিচ্ছিন্ন হন। জয় ৯১ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন শাদমান। ব্যক্তিগত ৭৮ রান করে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হন এই বাঁহাতি ইনফর্ম ওপেনার।
এরপর উইকেটে এসেই মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর ক্রিজে এসেছেন শততম টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম।










