কলম্বো টেস্টে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে শ্রীলংকা। আজ শুক্রবার দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের প্রতিরোধের মুখে ৪৫৮ রানে অলআউট হয়ে যায় সিংহলিজরা। ততক্ষণে ২১১ রানের লিড নিশ্চিত হয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দলের। লংকানরা সাড়ে চারশর বেশি রান তুললেও বাংলাদেশ ১১৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। এতে ইনিংস হারের মুখে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দুই ইনিংস মিলে লংকানদের এক ইনিংস থেকে এখনো ৯৬ রান দূরে বাংলাদেশ। গোধূলিবেলায় মেহেদী হাসান মিরাজকে হারিয়ে বড় বিপদের মুখে অতিথি দলটি। আজ ইনিংস হার এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ন্যূনতম ৯৭ রান। ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন দাস।

এর আগে তাইজুল ১৩১ রানে ৫টি ও নাঈম ৮৭ রানে ৩টি উইকেট নিয়ে শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেন। শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ১৫৮, দিনেশ চান্দিমাল ৯৩ ও কুশল মেন্ডিস ৮৪ রান করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৭ রানে।