ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের বিশাল টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। এ রান তাড়া করতে নেমে আজ শুক্রবার চতুর্থ দিন ৪ উইকেটে ২১২ রান তুলে মাঠ ছাড়ে অতিথিরা। শনিবার পঞ্চম ও শেষ দিন ৬ উইকেট হাতে নিয়ে তাদের করতে হবে আরো ৩১৯ রান।

শাই হোপ ১১৬ ও জাস্টিন গ্রিভস ৫৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন মাঠ ছাড়েন। ৭২ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে ৪৫.৩ ওভারে ১৪০ রান তুলেছেন এ দুজন। ১৮৩ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১৬ রান করেছেন হোপ। এটা তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। আর গ্রিভস ৫৫ রান করেছেন ১৪৩ বল খেলে। তিনি ৬টি বাউন্ডারি মেরেছেন। জ্যাকব ডাফি ৬৫ রানে ২ উইকেট নেন।

এর আগে ৪ উইকেটে ৪১৭ রান দিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড আরো ৪ উইকেট হারিয়ে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতেই পাঁচশোর্ধ্ব রানের বিশাল টার্গেটের সামনে পড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।