শ্রীলংকায় সদ্যই টি-টোয়েন্টি সিরিজজয়ী দলটি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। সদ্যই শ্রীলংকায় সিরিজজয়ী দলে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি এ দলটিকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
আগামী ২০ থেকে ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের হোম সিরিজ খেলবে বাংলাদেশ।
গত মে মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নিতে পারবেন কি লিটনরা?
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মো. সাইফুদ্দিন।










