অস্ট্রেলিয়ান গ্রেট মিচেল স্টার্ক ব্রিসবেন টেস্ট খেলতে নেমেছিলেন ১০১ ম্যাচে ৪১২ উইকেট নিয়ে। আজ প্রথম দিন ৩ উইকেট নিয়ে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) টপকে যান তিনি। প্রথম দিন নৈশভোজের সময় তার উইকেটসংখ্যা ছিল ৪১৫, যা বামহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ।

এখন পর্যন্ত ১০২ টেস্টে ২৬.৫৩ গড়ে ও ৩.৪২ ইকোনোমি রেটে ৪১৫ উইকেট শিকার করেছেন স্টার্ক। তিনি ৫ উইকেট নিয়েছেন ১৭ বার, ৪ উইকেট নিয়েছেন ২০ রান।

এর বাইরে ১৩০ ওয়ানডেতে ২৪৭ উইকেট ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ উইকেট শিকার করেছেন তিনি।

বামহাতি পেসারদের মধ্যে শ্রীলংকার চামিন্দা ভাস ১১১ টেস্টে ৩৫৫ উইকেট, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৭৮ টেস্টে ৩১৭ উইকেট, ভারতের জহির খান ৯২ টেস্টে ৩১১ উইকেট ও নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৬৪ টেস্টে ২৬০ উইকেট শিকার করেছেন। এর বাইরে দুশ উইকেট আর কোনো বামহাতি পেসারের নেই।

বাহাতি পেসে সবচেয়ে বেশি উইকেট

মিচেল স্টার্ক-৪১৫ উইকেট (১০২* টেস্ট)

ওয়াসিম আকরাম-৪১৪ উইকেট (১০৪ টেস্ট)

চামিন্দা ভাস-৩৫৫ উইকেট (১১১ টেস্ট)

ট্রেন্ট বোল্ট-৩১৭ উইকেট (৭৮ টেস্ট)

মিচেল জনসন-৩১৩ উইকেট (৭৩ টেস্ট)

জহির খান-৩১১ উইকেট (৯২ টেস্ট)

নিল ওয়াগনার-২৬০ উইকেট (৬৪ টেস্ট)