লর্ডস টেস্টে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও ঠিক ৩৮৭ রান তুলে অলআউট হয়েছে। এতে তিনদিনের খেলাও শেষ। আজ রোববার চতুর্থ দিন থেকে শুরু হয়েছে দুই দলের মধ্যকার এক ইনিংসের লড়াই। মানে, প্রথম ইনিংসে দুই দলের রান সমান হওয়ায় এখন ফল হবে শেষ দুটি ইনিংস দিয়ে। এ প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান তুলে আজ চতুর্থ দিন লাঞ্চের বিরতিতে গেছে ইংলিশরা।

দলীয় ২২ রানের সময় মোহাম্মদ সিরাজের বলে আউট হয়েছেন বেন ডাকেট। ১২তম ওভারের শেষ বলে ওলি পোপকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সিরাজ। একটু পরেই ব্যক্তিগত ২২ রানে নিতিশ কুমার রেড্ডির শিকার হয়ে সাজঘরে ফেরেন জ্যাক ক্রলে। অন্য সব সময়ের মতোই মারমুখী ব্যাটিংয়ে শুরু করা হ্যারি ব্রুক ১৯ বলে ২৩ রান করে আকাশ দীপের বলে বোল্ড হয়ে যান। জো রুট ১৭ ও বেন স্টোকস ২ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যান।

জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড ৩৮৭ রান সংগ্রহ করার পর লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারতও ঠিক ৩৮৭ রান তুলে অলআউট হয়ে যায়। তৃতীয় দিন ১ ওভারে ২ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়েন। আজ সেখান থেকে ফের ব্যাটিং শুরু করে ইংলিশরা। যদিও প্রথম সেশনটি ভালো কাটেনি স্বাগতিকদের।