চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে চাইলে আজ জিততেই হবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। শেখ মেহেদী হাসান, নুরুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন একাদশে এসেছেন যথাক্রমে শরিফুল ইসলাম, জাকের আলী ও রিশাদ হোসেনের জায়গায়।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তাওহীদ হৃদয়, নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও জস লিটল।