আজ থেকে ১৩ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫’-এ অংশগ্রহণ করবে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের ফুটবল দল। এ দলটি গতকাল হ্যালো সুপারস্টারসের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আজ ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারতের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও দেশের পতাকা তুলে ধরবে।

হ্যালো সুপারস্টারসের সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশ ব্যাপী চলছিল খেলোয়াড় বাছাই। ১৬ জুন বিকেএসপিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। সেখান থেকেই চূড়ান্তভাবে ১৪ জন খেলোয়ার নির্বাচন করা হয়, যারা প্রতিযোগিতায় জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে গতকাল মালয়েশিয়া যায়। বিশ্ববিখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট এবার প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।