প্রথম টি-টোয়েন্টিতে ১৭৫ রানের পুঁজি নিয়ে ১০১ রানের জয় পায় ভারত। মাত্র ৭৪ রানে গুটিয়ে বড় হারের লজ্জা পায় প্রোটিয়ারা। অতিথিরা আজ বৃহস্পতিবার দ্বিতীয় টি৫-টোয়েন্টিতে ৫১ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে।
নিউ চন্ডিগড়ে আগে ব্যাট করে কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে ৪ উইকেটে ২১৩ রানের সৌধ গড়ে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪৬ বলে ৯০ রান করেন ৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কায়। এছাড়া ডনোভান ফেরেইরা ১৬ বলে ৩০ ও এইডেন মারক্রাম ২৬ বলে ২৯ রান করেন। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ১৬২ রান তুলে অলআউট হয়েছে ভারত। শেষ ৯ বলে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তিলক ভার্মা ৩৪ বলে ৬২ রান করেন। ওটনিল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট নেন।
রোববার ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচ।










