বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য আজ রোববার ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এ দলটিকে নেতৃত্ব দেবেন ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা।
১৭ জুন গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোয় ২৫ জুন থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরই মধ্যে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। এর আগেই টেস্টে নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি লিটন দাস অধিনায়কের দায়িত্ব পান।
এর আগে সর্বশেষ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলে দুটিতেই হেরেছে শ্রীলংকা। যদিও সেবার দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অজিদের ২-০তে হারায় সিংহলিজরা।
বাংলাদেশ ও শ্রীলংকা এখন পর্যন্ত ২৬ টেস্টে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটি!
শ্রীলংকা দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইসিথা বিজেসুন্দারা।










