ক্রাইস্টচার্চে দুর্দান্ত লড়াইয়ে ড্র করলেও ওয়েলিংটন টেস্টে আড়াই দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। আজ তৃতীয় দিন খেলা হয় মাত্র ৪১.২ ওভারের।
২ উইকেটে ৩২ রান নিয়ে আজ শুক্রবার তৃতীয় দিন ব্যাটিং করতে নামা ক্যারিবীয়রা ১২৮ রানে গুটিয়ে যায়। ইনিংসের আয়ু ছিল মাত্র ৪৬.২ ওভার। জ্যাকব ডাফি ৩৮ রানে ৫টি ও মাইকেল রায়ে ৪৫ রানে ৩টি উইকেট নেন। কাভেম হজ ৩৫ ও জাস্টিন গ্রিভস ২৫ রান করেন। বোলিং সাফল্যে মাত্র ৫৬ রানের জয়ের টার্গেট পায় নিউজিল্যান্ড। এ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই জয় তুলে নেয় কিউইরা। তারা হারিয়েছে শুধু টম ল্যাথামকে। ডেভন কনওয়ে ২৮ ও কেন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০৫ ও ১২৮। নিউজিল্যান্ড: ২৭৮/৯ ডিক্লেয়ার ও ৫৭/১। ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)। সিরিজ: নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।










