অস্ট্রেলিয়ার মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার কৃতিত্ব দেখাল দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ৮৪ রানে হারায় প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল তেম্বা সফরকারীরা। রোববার তৃতীয় ও শেষ ম্যাচ।

আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২৭৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাথিউ ব্রিটজকে ৭৮ বলে ৮৮, ত্রিস্তান স্টাবস ৮৭ বলে ৭৪ রান করেন। অ্যাডাম জাম্পা তিনটি এবং মারনাস লাবুশেন, নাথান এলিস ও জাভিয়ের বার্টলেট দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায়। ৭৪ বলে ৮৭ রান করেন জস ইংলিস। পেস বোলার লুঙ্গি এনগিডি ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

৫ উইকেট হাতে নিয়ে ২১ ওভারে ১৩০ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। এরপর লুঙ্গির গতি-ঝড়। তিনি একে একে চার উইকেট নিয়ে নিয়ে অজিদের ধসিয়ে দেন।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জিতে নেয় অস্ট্রেলিয়া।