হারারেতে আজ রোববার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান তুলে নেয় আজিজুল হাকিমের দল। জবাবে প্রোটিয়া যুবারা ২৩৬ রানে অলআউট।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৬৫ রানের মধ্যে হারায় রিফাত বেগ, জাওয়াদ আবরার ও আজিজুল হাকিমকে। এরপর ১৩৩ বলে ১১৭ রানে জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। কালাম ৭৫ বলে ৬৫ রান করে ফিরে যান সাজঘরে। রিজান এরপরও লড়াই চালিয়ে যান। মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে তিনি যোগ করেন ৪৩ বলে ৬৩ রান। ৯৬ বলে ১০ রানে ৯৫ রানের দারুন ইনিংস খেলেন সাজঘরে ফিরে যান রিজান।

২৪৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ১৫ বলে ২৪ রান যোগ করে বাংলাদেশের সংগ্রহটা ভদ্রস্থ করেন আব্দুল্লাহ (২৯ বলে ৩৮*) ও সামিউন বশির (৮ বলে ১৩*)। বান্দিলে এমবাতা ৫০ রানে ২টি উইকেট নেন। এরপর বল হাতেও অনবদ্য পারফর্ম করেন রিজান। ৩৪ রানে ৫ উইকেট নেন রিজান। এছাড়া স্বাধীন ইসলাম নেন ২টি উইকেট।