অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি-টোয়েন্টি লিগে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক হলো স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের। আজ মঙ্গলবার ঘরের মাঠে সিডনি থান্ডারের মুখোমুখি হয় হোবার্ট। এ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে রিশাদের দল।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান তোলে সিডনি থান্ডার। ক্যামেরন ব্যানক্রফট ৪৪ বলে ৬১ রান করেন। রিশাদ উইকেট না পেলেও তিন ওভারে খরচ করেছেন ১৮ রান। বিলি স্টেনলেক ৩৪ রানে তিনটি ও ক্রিস জর্ডান ৩৬ রানে দুটি উইকেট নেন। এই রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে হোবার্ট। নিখিল চৌধুরী ৩১ বলে ৪১, বেন ম্যাকডারমট ২৪ বলে ৩৮, মিচেল ওয়েন ১৪ বলে ৩২, ম্যাথু ওয়েড ১৬ বলে ২৫ ও ক্রিস জর্ডান ১৩ বলে ১৬ রান করেন। ম্যাচসেরা হয়েছেন জর্ডান।