সবার আগে সোমবার এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে অন্যতম ফেভারিট ভারত। দলটিকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, তার ডেপুটি হিসেবে থাকছেন টেস্ট অধিনায়ক শুবমান গিল। সম্প্রতি ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সিরাজ নেই এশিয়া কাপে। আরেক তারকা পেস বোলার যশপ্রীত বুমরাহ আছেন এশিয়া কাপের দলে।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ায় এশিয়া কাপের দলে নেই সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, হংকং ও আফগানিস্তান। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত।
ভারতের ১৫ সদস্যের দল: সূর্যকুমার যাদব ((অধিনায়ক), শুবমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হরষিত রানা ও রিংকু সিং।










