ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দিলেন শামীম হোসেন।

লিটন দাস, সৌম্য সরকারের ব্যর্থতার পর লড়েন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। এরপরও ১২ ওভারে দল পায় ৪ উইকেটে ৬২ রান। ১৯ ওভার শেষে রান ১১৪/৭। রোমারিও শেফার্ডের শেষ ওভার থেকে ১৫ রান নিয়ে শামীম দলকে সম্মানজনক স্কোর এনে দেন। ১৭ বলে ৩৫ রান করেন শামীম।

জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে পড়ে ২৮ রানেই ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ। প্রতিবেদনটি লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান।

প্রথম ম্যাচে শেখ মেহেদী হাসান অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জেতান বাংলাদেশকে।