বিপিএলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস।মিরপুর শেরে বাংলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে খুলনা।

বিপিএলের সূচি অনুযায়ী ম্যাচটি বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হবে বেলা ১২টায়। আজ বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই আজকের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।

চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলী, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, থমাস ও'কননেল, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।

খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নাওয়াজ, ইব্রাহিম জাদরান, উইলিয়াম বসিস্টো।