গল টেস্টে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে আজ শুক্রবার চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা শ্রীলংকা সকালে দ্রুতই হারিয়ে ফেলে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের উইকেট। এরপর স্বাগতিকদের আর কোনো বিপদ হতে দেননি কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। দুজন ২৩ ওভারে ৭৯ রানের জুটিতে দলকে নিরাপদে নিয়ে যাচ্ছেন। লাঞ্চের বিরতির সময় সিংহলিজদের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। কামিন্দু ১৩৯ বলে ৮৩ ও মিলান ৭৬ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন।

৩১ ওভারের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে শ্রীলংকা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৩০ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক দলটি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৬৩, নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন। আসিথা ফার্নান্দো ৮৬ রানে ৪টি, মিলান ৩৯ রানে ৩টি ও থারিন্দু রত্নায়েকে ১৯৬ রানে ৩টি উইকেট নেন।