দু’দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট মেগা নিলাম শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হয় নিলাম আয়োজন। নিলামের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ১০ ফ্র্যাঞ্চাইজিও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছে।
তাদের নজরে বেশ কিছু ক্রিকেটার। বিভিন্ন দলের মধ্যে কয়েক জনকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি হতে পারে বলে মনে করা হচ্ছে।










