ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪ ওভারে ২ উইকেটে ৯৮ রান তুলে চা-বিরতিতে যায় ইংল্যান্ড। পরে আরো দুই উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন লেখার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ৫৫ ওভারশেষে ৪ উইকেটে ২১০ রান।

প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ৫ রানে ডাকেটকে সাজঘরে ফেরান গতি বোলার মিচেল স্টার্ক। তার বলে মারনাস লাবুশেনকে ক্যাচ দেন ডাকেট। নিজের পরের ওভারেই পোপকে পরিষ্কার বোল্ড কেরন স্টার্ক।

পরের সেশনে ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে আরো ৯৮ রান যোগ করে ইংল্যান্ড। জ্যাক ক্রলে ৭৬ রান করে শিকার হন মাইকেল নেসেরের, আর হ্যারি ব্রুককে (৩১) ফেরান স্টার্ক। সেই থেকে দলকে টানছেন জো রুট ও বেন স্টোকস। রুট ৭৭ ও স্টোকস ১৯ রানে অপরাজিত রয়েছেন। রুটের চেষ্টায় দুশ পেরিয়েছে ইংলিশরা।

সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।