ওয়ানডে সিরিজ জয়ের পর এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। কটকে আজ মঙ্গলবার প্রথম মাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানের মধ্যে শুভমন গিল ও সূর্যকুমার যাদবকে হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। একটি পর্যায়ে ৭৮ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। পরে এ রান তাড়া করতে নেমে ৭৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, যা টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন রান।
এর আগে তিলক ভার্মা ২৬, অক্ষর প্যাটেল ২৩ ও অভিষেক শর্মা ১৭ রান করেন। লুঙ্গি এনগিডি ৩টি ও লুথো সিমপালা ২টি উইকেট নেন। পরে বোলাররা জেতান ভারতকে। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতে নেয় ভারত। আর দুই টেস্টের সিরিজটা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।










