ডারউইনে আজ রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারাল অস্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাব দিতে নেমে প্রোটিয়ারা ৯ উইকেটে ১৬১ রান তুলতে সমর্থ হয়।
টিম ডেভিড (৫২ বলে ৮৩) ও ক্যামেরন গ্রিনের (১৩ বলে ৩৫) ঠিক ২০ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়ে যায় অজিরা। ১৯ বছর বয়সী বামহাতি পেসার কেনা মাফাকা ২০ রানে চার উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে রাইয়ান রিকেলটন ৫৫ বলে ৭১ রান করে দিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি প্রোটিয়ারা। ২৭ বলে ৩৭ রান করেন ত্রিস্তান স্টাবস। অ্যাডাম জাম্পা ও বেন ডারসুইস তিনটি করে ও অ্যাডাম জাম্পা দুটি উইকেট নেন।
এ নিয়ে টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। সদ্যই তারা ৫-০তে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজজে, তাদেরই মাঠে। মঙ্গলবার ডারউইনে দ্বিতীয় ও শনিবার কেয়ার্নসে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুই দল।










