ব্রিসবেনে ডে-নাইট টেস্টে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে দুই সেশনে ৩ উইকেটে ২২৮ রান তুলে ডিনারের বিরতিতে যায় অস্ট্রেলিয়া। আরো ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রান তুলেছে স্বাগতিকরা। সব মিলে, তাদের লিড এখন ৪৪ রানের। খেলা বাকি এখনো তিনদিনের।
৯ উইকেটে ৩২৫ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৩৪ রানে। ১৩৮ রানে অপরাজিত থাকেন জো রুট। ইংল্যান্ডের শেষ উইকেট হিসেবে জোফরা আর্চারকে আউট করেন ব্রেন্ডন ডগেট। ৭৫ রানে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক।
এরপর অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড ৭৭ রান যোগ করেন। ৪৩ বলে ৩৩ রান করে আউট হয়ে যান আগের ম্যাচের নায়ক হেড। দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন ওয়েদারাল্ড ও মারনাস লাবুশেন। ৭৮ বলে ৭২ রান করে আর্চারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওয়েদারাল্ড। স্মিথের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে বেন স্টোকসের শিকার হন লাবুশেন।
এরপর অস্ট্রেলিয়াকে টানেন স্মিথ (৬১), ক্যামেরন গ্রিন (৪৫), জস ইংলিশ (৪৬*) আর অ্যালেক্স ক্যারি (২৩*)। ব্রাইডন কার্স তিনটি ও বেন স্টোকস দুটি উইকেট নেন।










