মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত এ অফিস স্পেসের আয়তন ছয় হাজার বর্গফুট। সিআরই ম্যাট্রিক্সের প্রতিবেদন অনুসারে, এর জন্য হৃতিককে প্রতি মাসে ১৭ লাখ রুপি ভাড়া গুনতে হবে। তবে সেটা কেবল প্রথম দুই বছরের জন্য। পরের তিন বছর প্রতি মাসে ১৯ লাখ ৫৫ হাজার টাকা ভাড়া দিতে হবে। পাঁচ বছরের জন্য এটি ভাড়া নিয়েছেন। চুক্তি অনুসারে এর মেয়াদ ২০২৬ সালের ২৯ জুন থেকে ২০৩১ সালের ৩১ মার্চ। আরো জানা যায়, আন্ধেরি ওয়েস্টের লোটাস নীলকমল বিজসেন পার্কের এ অফিস স্পেসের সঙ্গে পাওয়া যাবে সাতটি গাড়ির পার্কিং স্পেস। এরই মধ্যে ভাড়া নেয়ার জন্য ৬৮ লাখ রুপির সিকিউরিটি ডিপোজিট করেছেন হৃতিক।