অভিনেত্রী নিকোল কিডম্যান যুক্তরাষ্ট্র ছাড়তে চাইছেন। বেশকিছু গণমাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ই এর নেপথ্য কারণ। আবার কেউ কেউ বলছেন, নিকোল অনেক দিন মনের মতো কাজ পাচ্ছেন না, তাই যুক্তরাষ্ট্র ছাড়তে চাচ্ছেন। মূলত হলিউডের সিনেমার চলতি ধারার সঙ্গে তাল মেলাতে না পেরে নিকোল অনেক দিনই স্পটলাইটে নেই।