দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারো বড় পর্দায় ফিরছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী সিও ইয়ে-জি। জোসোন রাজবংশের ঐতিহাসিক একটি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক সিনেমা ‘গিউমওল্ডো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বি.ওয়েভ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে অভিনেত্রীর যুক্ত হওয়ার খবর জানিয়েছে। জোসোন রাজবংশের ঐতিহাসিক নথিতে উঠে আসা নরমাংস ভক্ষণের একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এতে কিম জি হু চরিত্রে অভিনয় করবেন সিও ইয়ে-জি। সিনেমাটি পরিচালনা করছেন বেক ডং হুন।