বলিউডের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘ডন’, যার তৃতীয় সিনেমার জন্য নায়ক ঠিক হলেও নায়িকা নিয়ে ছিল জটিলতা। কিয়ারা আদভানির অভিনয় করার কথা থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার এ সিনেমার সঙ্গে যুক্ত হলো আরো একটি নাম। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে।