৩ অক্টোবর, শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার হবে জনপ্রিয় সেলিব্রিটি শো স্টার নাইট। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
অনুষ্ঠানে মিম তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের অজানা অধ্যায় শেয়ার করবেন। তিনি ইন্ডাস্ট্রিতে পথচলার ভালো-মন্দ অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প প্রকাশ করবেন। এ অনুষ্ঠানে তার সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা তার সম্পর্কে জানাবেন না জানা অনেক কিছু ।
এ পর্বে মিমের প্রিয় গান, নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। অনুষ্ঠানটি রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।










