সিনেমার আদলে তৈরি হচ্ছে বিজ্ঞাপন। এতে খরচ হতে পারে ১৫০ কোটি রুপি। উচ্চাভিলাষী এ বিজ্ঞাপন তৈরি করবেন দক্ষিণী সিনেমা নির্মাতা অ্যাটলি কুমার। চিং’স দেশী চাইনিজের প্রমোশনের জন্য তৈরি হবে বিজ্ঞাপনটি। এতে দেখা যাবে রণবীর সিং, শ্রীলীলা ও ববি দেওলকে। এতে উঁচুমানের ভিএফএক্স ব্যবহার করা হবে।