বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা ‘বর্ডার’। প্রায় তিন দশক পর এল এর সিকুয়াল। আর মুক্তি পেতে না পেতেই ভালো আয় করছে। মুক্তির দিন সিনেমাটি আয় করেছে ৩০ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করেছে ৩৫ কোটি রুপি। মোট ৬৫ কোটি রুপি আয় করে সিনেমাটি বক্স অফিসে শীর্ষে অবস্থানে রয়েছে।